ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জিকে শামীম ও তার মায়ের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার। এসময় খুব শিগগিরই তা আদালতে জমা দেয়া হবে বলেও জানান তিনি।


দুদক সচিব বলেন, শামীম ২০১৮ ও ২০১৯ এই দুই বছরে ৫০ কোটি টাকার স্থাবর সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে আয়কর নথিতে ৪০ কোটি ২১ লাখ ৪০ হাজার ৭৪৪ টাকার তথ্য উল্লেখ করলেও মোট টাকার বৈধ উৎসের খোঁজ পায়নি দুদক।


তিনি আরো বলেন, জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের নামে ১৬৫ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকার এফডিআর, মায়ের নামে আরো ৪৩ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকার ব্যবসার অংশীদারিত্বেরও কোনো বৈধ উৎস খুঁজে পাওয়া যায়নি।


এর আগে গত বছরের ২১ অক্টোবর শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


অন্যদিকে, জিকে শামীমের কোম্পানিচ জিকেবি অ্যান্ড কোম্পানির শেয়ার, গাড়ি ও এফডিআর বাবদ ৩৬ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ৭১৯ টাকার অস্থাবর সম্পদ ও তার বাসা থেকে পাওয়া নগদ ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা ও ৭ লাখ ৪৭ হাজার টাকার বিদেশি মুদ্রারও বৈধ উৎস পাওয়া যায়নি।


উল্লেখ্য, গত বছেরে ১ ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে জিকে শামীমের নাম উঠে আসে। তারপর র‌্যাবের হাতে গ্রেপ্তার এই যুবলীগ নেতার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২২টি মামলা দায়ের করে দুদক।

ads
ads
ads

Our Facebook Page

↑